• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক    ১১ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এ.এম.
আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম -ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাগামী আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন।

শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।

এর আগে, গত ৮ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজ থেকে ইসরায়েলি দখলদার বাহিনী শহিদুল আলমকে অপহরণ করে। পরে তাকে নিয়ে যাওয়া হয় ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে। কয়েক দিন বন্দিদশায় থাকার পর মুক্তি পান তিনি।

ইসরায়েল থেকে মুক্তি পাওয়ার পর টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৬৯২১ ফ্লাইটে তুরস্কে পৌঁছান শহিদুল আলম। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি জানান, ইস্তাম্বুলের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন শহিদুল আলম। ফ্লাইটটি শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।

প্রসঙ্গত, দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ ও গাজায় আরোপিত নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর সদস্য ছিলেন। ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগের আটটি নৌযানসহ মোট নয়টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। গত বুধবার ইসরায়েলি বাহিনী ওই নৌবহরে হামলা চালিয়ে সবাইকে আটক করে সামরিক কারাগারে পাঠায়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী