সরকার প্রশাসনের উচ্চপর্যায়ে পরিবর্তন এনে অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পাশাপাশি তাঁদের নতুন দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) মো. মামুনুর রশীদ ভূঞা সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাঁকে একই বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান-কেও সচিব পদে উন্নীত করা হয়েছে। পদোন্নতির পর তাঁকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে পদোন্নতি ও নতুন পদায়নের বিষয়টি তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা জানানো হয়েছে।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য