• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজায় আক্রমণ চলছে, আমাদের কাজ শেষ হয়নি: শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক    ১১ অক্টোবর ২০২৫, ০৫:০২ পি.এম.
প্রথিতযশা আলোকচিত্রী ও অধিকারকর্মী শহিদুল আলম-স্ত্রী রেহনুমা আহমেদ-ছবি সংগৃহীত

প্রথিতযশা আলোকচিত্রী ও অধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েল থেকে দেশে ফিরেই সাংবাদিকদের জানান, “এখনো গাজা মুক্ত হয়নি। সেখানে আক্রমণ চলছেই। আমাদের কাজ এখনও শেষ হয়নি। গাজাবাসীর ওপর যে নির্যাতন হয়, তা আমাদের সঙ্গে যা হয়েছে তার তুলনায় কিছুই নয়।”

শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে তুরস্ক থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর শহিদুল আলম এসব কথা বলেন। তিনি বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে যারা দোয়া ও ভালোবাসা পাঠিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে স্বাগত জানান তার স্ত্রী রেহনুমা আহমেদসহ পরিবারের সদস্যরা। সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

শহিদুল আলম গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তানবুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তানবুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তানবুল থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

শহিদুল আলম গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশে রওনা হয়েছিলেন। সুমুদ ফ্লোটিলায় বিশ্বের প্রথিতযশা অধিকারকর্মী, পরিবেশকর্মী ও রাজনীতিবিদরা অংশ নেন। গাজার উদ্দেশে পৌঁছানোর আগে তাদের সবাইকে ইসরায়েল বাহিনী একে একে আটক করে। গত বুধবার শহিদুল আলমকেও আটক করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা
সরকারের প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা
নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংসতা, নিহত ৫
নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংসতা, নিহত ৫
নির্বাচনে অনিয়ম করলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে অনিয়ম করলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা