• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জুলাই নিয়ে কাজে বাজেটের প্রশ্ন তোলা হচ্ছে: আসিফ

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০৮:২২ পি.এম.
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি-সংগৃহীত

জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটি মহল প্রশ্ন তোলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে এমন কথা তারা করতেন না। কিন্তু এখন জুলাই নিয়ে কাজ করতে গেলেই বলছেন। 

রোববার (১২ অক্টোবর) বিকালে ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদের আমলে ভাস্কর্য হতো, এর থেকেও ছোট অবকাঠামো হতে দেখেছি, যেগুলোর বাজেট ৩০০ থেকে ৪০০ কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে। কিন্তু তখন তাদের এমন কথা বলতে দেখতাম না। এখন বলছে কারণ এটা জুলাই নিয়ে কাজ হচ্ছে।

তিনি আরও বলেন, তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন আলোচনা করেন। জুলাই নিয়ে শহরে যেন কোনো কাজ না করা হয়, সেজন্য একটা চাপ সৃষ্টির চেষ্টা করেন। তবে জুলাইয়ের প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার কাজ করবো।

এ সময় ৪৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি বলেন, শহীদদের স্মরণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শহীদদের স্মরণে ৯০ ফুট উচ্চতার একটি টাওয়ার নির্মাণ করা হবে। সেখানে ২০ ফুট উচ্চতার কংক্রিটের টাওয়ারের ওপরে শহীদদের নাম খচিত ৭০ ফুট উচ্চতার ব্রোঞ্জ নির্মিত টাওয়ার থাকবে। স্মৃতিস্তম্ভ এলাকায় ২০টি এপিটাফ থাকবে। কার্ভ ওয়ালের বাইরের অংশে ১৯৪৭, ১৯৫২, ১৯৭১ এবং ১৯৯০ সালের বিভিন্ন ঘটনাপ্রবাহ কংক্রিটের ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা