• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাকসু নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক    ১৩ অক্টোবর ২০২৫, ০১:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাকসু নির্বাচনে প্রচারণা-গণসংযোগের সময় শেষ হচ্ছে আগামীকাল রাত ১২ টায়। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে আবাসিক হল, পরিবহন, মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাচ্ছেন প্রার্থীরা।

দীর্ঘ ৩৫ বছর পর ১৬ অক্টোবর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এ উপলক্ষে ১৫ ও ১৬ অক্টোবর দুই দিন একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাকসুতে মোট ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিতসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

অন্যদিকে, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনের ১৫টি পদে ১৭টি হলে মোট ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে হবে। হল সংসদে মোট নির্বাচিত হবেন ৩১৭ জন, সিনেটে ৫ জন, রাকসুতে ২৩ পদে নির্বাচিত হবেন।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য