• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা তিস্তা মহাপরিকল্পনাসহ পানি সম্পদ খাতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-চীন চলচ্চিত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোলা চিঠি শিক্ষকদের গ্রামে পাঠানোর হুঁশিয়ারি মন্ত্রীর আশুরা সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়: রাষ্ট্রপতি ইসলামে হানাহানি-বিদ্বেষের স্থান নেই: প্রধানমন্ত্রী পৃথক টোল পদ্ধতির অবসান, আসছে সমন্বিত ইটিসি নেটওয়ার্ক দক্ষিণ সিটির ৬ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২৮ জুন গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন ৪ সমঝোতা তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক

প্রাথমিক বিদ্যালয়

সংগীত শিক্ষকের বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক    ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন, কুরআন অবমাননার বিচার, কাঠামোগত ইসলাম বিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়নের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ইসলামে বাদ্যযন্ত্র ব্যবহার নিষেদ্ধ। তা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগে বিধিমালা প্রণোয়ন করা হয়েছে। আমরা অনতিবিলম্বে ওই বিধিমালা প্রত্যাহার করে সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি।

মহাসচিব সাজিদুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নাচ-গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন সরকার। আমাদের সুফি-জনতা শিক্ষাপ্রতিষ্ঠানে গান বাজনা চায় না। তারা একটি ইসলামী আদর্শের রাষ্ট্র চায়। অভিভাবকরাও তাদের ছেলে-মেয়েদের গান-বাজনা শেখাতে স্কুলে পাঠায় না।

তিনি আরও বলেন, আমরা সরকারকে অনতিবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের নিয়োগ বাতিল করে সব বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি। পাশাপাশি কোরআন অবমাননায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করার দাবি জানাচ্ছি।

ভিওডি বাংলা/ এমএইচপি/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
ইরানের রাষ্ট্রদূত ও এলডিপি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ফাইল ছবি
মানুষ যুগের পর যুগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতনের শিকার হয়েছে: গোলাম পরওয়ার