• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শাপলার বিকল্প বেছে না নিলে ইসির পছন্দের প্রতীক পাবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ০২:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১৯ তারিখের মধ্যে অন্য প্রতীকের নাম দিতে বলা হয়েছে। এই সময়ে নাম না দিলে কমিশন স্বীয় বিবেচনায় একটি প্রতীক বরাদ্দ দেবে।’

তিনি জানালেন, শাপলা ছাড়া প্রতীক না নিলে ইসি নিজস্ব বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ করে দেবে। ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বিষয়ে সিদ্ধান্ত না নিলে ইসি সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব।

প্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থানে এনসিপি। এ নিয়ে ইসির সঙ্গে একাধিকবার বৈঠক, চিঠি দেয় দলটি। বিভিন্ন সময়ে এনসিপি নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি দেন, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা লড়বেন রাজপথে। পাশাপাশি নির্বাচনে অংশ্রগ্রহণের বিষয়েও পুণর্বিবেচনা করবেন।

বিপরীতে, ইসি বারবার বলে আসছে, শাপলা তাদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় না থাকায় এটি এনসিপিকে বরাদ্দ দেয়া সম্ভব নয়। আর ইসি এখন একধরনের ফাইনাল বার্তা দিলো দলটিকে।

এদিকে, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হবে কি না, তা এখনও ইসেতে উপস্থাপনই হয়নি বলে জানান আখতার আহমেদ। এ বিষয়ে ইসির কাছে ঐকমত্য কমিশনের সুপারিশ এলে করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রেস বিফিংয়ে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আগামী ২০ অক্টোবর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে ইসি।

প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইসি ২০ অক্টোবর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী