• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শাপলা প্রতীক না পেয়ে কঠোর সিদ্ধান্ত এনসিপির

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পি.এম.
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না তার দল। ইসির সিদ্ধান্তে কোনো আইনি ভিত্তি নেই। ইসি চাইলেই শাপলা তালিকাভুক্ত করতে পারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে।

এবারও নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেয়ার সুযোগ নেই, ফের জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

অন্যদিকে, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক মাধ্যম ফেসবুকে বলেছেন, এনসিপি শাপলা পাবে।

প্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থানে রয়েছে এনসিপি। এ নিয়ে ইসির সঙ্গে একাধিকবার বৈঠক ও চিঠি দিয়েছে দলটি। বিভিন্ন সময় এনসিপি নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা লড়বেন রাজপথে। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও পুনর্বিবেচনা করবেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
জুলাই সনদ ছাড়া বাজেটের প্রতিশ্রুতি মুখের কথা: নাহিদ ইসলাম
ছবি: ভিওডি বাংলা
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলনের গণমিছিল
ছবি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি
ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা? আলোচনায় একাধিক নাম