• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫০২ জনের

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পি.এম.
সড়ক দুর্ঘটনা। সংগৃহীত ছবি

সেপ্টেম্বর মাসে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে সব মিলিয়ে মোট ৫৬৫ জন নিহত এবং ৯৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।

সংগঠনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে—

রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত ও ৩ জন আহত, নৌপথে ১৩টি দুর্ঘটনায় ১৭ জন নিহত, ১৫ জন আহত ও ৩ জন নিখোঁজ হয়েছেন। সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত এবং ৯৬৪ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার মধ্যে ১৯১টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯৯ জন এবং ১৮৮ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৭.৮৯%, নিহতের ৩৯.৬৪% ও আহতের ১৯.৫০%।

বিভাগভিত্তিক দুর্ঘটনা

সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ১২৬টি ঘটনায় ১২২ জন নিহত ও ২১৬ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে— ২২টি ঘটনায় ২৭ জন নিহত ও ৪৭ জন আহত।

এই পরিসংখ্যান সংগৃহীত হয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল থেকে, যা গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে রয়েছেন—

৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ১৩৩ জন চালক, ১০৬ জন পথচারী, ২৬ জন পরিবহন শ্রমিক, ৬৫ জন শিক্ষার্থী, ৮ জন শিক্ষক, ৮৮ জন নারী, ৫৪ জন শিশু, ২ জন মুক্তিযোদ্ধা, ১ জন আইনজীবী, ১ জন সাংবাদিক, ১ জন চিকিৎসক, ১২ জন রাজনৈতিক দলের নেতাকর্মী।

এর মধ্যে নিহত হয়েছেন—
৫ জন পুলিশ সদস্য, ১ জন সেনা সদস্য, ১ জন মুক্তিযোদ্ধা, ১ জন আইনজীবী, ১ জন চিকিৎসক, ১২৬ জন চালক, ১০২ জন পথচারী, ৬৭ জন নারী, ৪৯ জন শিশু, ৫৬ জন শিক্ষার্থী, ৮ জন শ্রমিক, ৮ জন শিক্ষক ও ৭ জন রাজনৈতিক কর্মী।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা