• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অবৈধ কেমিক্যাল মজুত রোধে দ্রুত তদন্ত দরকার : শারমিন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক    ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পি.এম.
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, রাজধানীর জনবহুল এলাকায় অবৈধভাবে কেমিক্যাল মজুত রাখার ঘটনা রোধে অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ‘আমি এখানে দেখতে এসেছি এ ধরনের কেমিক্যাল যেখানে রাখা হয়, এগুলো হচ্ছে বেআইনি জায়গা। আমি মনে করি প্রথম যে জিনিসটি করতে হবে, সরকারকে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করতে হবে। যারা এটা করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে, যেন জনবহুল এলাকায় এ ধরনের ক্ষেত্রগুলো না থাকে।’

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শারমিন এস মুরশিদ বলেন, ‘এর আগেও পুরান ঢাকায় এরকম ঘটনা ঘটেছে। সেখান থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে দেওয়া হলেও, এসব গুদাম এখন অন্য এলাকায় ছড়িয়ে পড়েছে। এগুলো দ্রুত চিহ্নিত করে উৎখাত করা জরুরি। প্রয়োজনে নীতিমালাও পরিবর্তন করতে হবে।’

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকবে তার মন্ত্রণালয়।

‘আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি, হাসপাতালে আমার মন্ত্রণালয়ের একটি হেল্প ডেস্ক রয়েছে। সমাজকর্মীরা সেখানে কাজ করছেন। তারা পরিবারগুলোর সঙ্গে বসবে এবং যা যা সহায়তা সম্ভব, তা আমরা করব।’

নিখোঁজদের বিষয়ে তিনি বলেন, ‘তাদের খোঁজে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এতে এক্সপার্টদের সহায়তা নিতে হবে, পুলিশেরও প্রয়োজন হবে। আমরা এই তদন্ত কার্যক্রমে সমন্বয় করব।’

উপদেষ্টা আরও যোগ করেন, ‘যারা মারা গেছেন, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ ও ফলোআপের দায়িত্ব আমার মন্ত্রণালয়ের। সমাজকল্যাণ মন্ত্রণালয় তাদের পাশে থাকবে—এ নিশ্চয়তা দিচ্ছি।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী