• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ক্যাম্পাস প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ এ.এম.
ছবি: সংগৃহীত

সুদীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব, বিজিবি, বিএনসিসি, রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশের সদস্যরা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

রাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাকসুর ২৩টি পদে প্রার্থী ৩০৫ জন, সিনেটের ৫টি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট প্রার্থী ৮৬০ জন। ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন-যার মধ্যে নারী ভোটার ৩৯.১ শতাংশ ও পুরুষ ভোটার ৬০.৯ শতাংশ।

নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন ২১২ জন শিক্ষক। ১৭টি কেন্দ্রে ১৭ জন প্রিসাইডিং অফিসার এবং বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করছেন। এছাড়া ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, “৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে। রাকসু নির্বাচন আমাদের গৌরবময় ঐতিহ্যের প্রতীক। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”

তিনি আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখতে সব কার্যক্রম সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য