• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এইচএসসিতে ফেল করে আত্মহত্যা শিক্ষার্থীর

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ১০:৩০ এ.এম.
চাঁদনী আক্তার -ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন চাঁদনী আক্তার নামে এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

চাঁদনী আক্তার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। তিনি চলতি বছর চিনাইর ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন। দুপুরে ফল প্রকাশের পর ফেল করার খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে ক্ষোভ ও হতাশা থেকে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে ফেলেন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মানসিক চাপে চাঁদনী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সুন্দরবনে বাঘের হামলায় আহত ১
সুন্দরবনে বাঘের হামলায় আহত ১
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু