• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও শিবিরের প্রভাব

ক্যাম্পাস প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ১১:০৯ এ.এম.
বাম থেকে-জাহিদ, আম্মার, ফাহিম, সাব্বির-ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের পর এবার সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে শক্ত অবস্থান দেখিয়েছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে ৩ জন, একজন সাবেক সমন্বয়ক এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন-রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব, এসএম সালমান সাব্বির এবং সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “আমরা চেষ্টা করেছি নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। আমি বিশ্বাস করি, যারা নির্বাচিত হয়েছেন, তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য