• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ১১:১৯ এ.এম.
আনোয়ার আহমেদ -ছবি সংগৃহীত

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত দোভাষীর নাম আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র। প্রায় এক বছর ধরে তিনি দিয়ার সাহাপুরে হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকতেন।

এলাকাবাসী জানান, আনোয়ার আহমেদ দীর্ঘ আট বছর ধরে রাশিয়ান কোম্পানি নিকিমথে দোভাষী হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি স্ত্রীসহ কয়েকদিনের ছুটিতে নিজ বাড়ি চট্টগ্রাম যান। ১৮ অক্টোবর বিকেলের দিকে স্ত্রীকে চট্টগ্রামে রেখে তিনি একাই দিয়ার সাহাপুরের ভাড়া বাসায় ওঠেন। 

বাসায় ফেরার পর থেকে রাত হয়ে গেলেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় স্ত্রী রিপা ঈশ্বরদীতে স্বামীর ভাড়া বাসার পাশের বাড়ির গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে ফোনে স্বামীর খোঁজ নিতে বলেন। পরে সাবিনা ইয়াসমিন ওই দোভাষী আনোয়ার আহমেদের ঘরে গিয়ে দেখতে পান ঘরের ভেতরে মেঝে মোছার কাপড় হাতে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন।

খবর পেয়ে ঈশ্বরদী থানার এসআই লতিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পাবনা জেনারেল হাসপাতালে।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার