• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ স্যানিটারি মিস্ত্রি আহত

নিজস্ব প্রতিবেদক    ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫৪ এ.এম.
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্ব রামপুরা এলাকার কমিশনার গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন স্যানিটারি মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন আমিনুল ইসলাম (২৮), মো. রাজন (২২) ও মো. আশরাফুল ইসলাম (৩০)।

রোববার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে রিকশা চলাকালীন ৬-৭ জন ছিনতাইকারী তাদের পথে রোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রতিরোধ করলে তারা ছুরি দিয়ে হামলা করে। এতে আমিনুলের ডান হাতে, রাজনের বাম কাঁধে এবং আশরাফুলের বাম কাঁধে ছুরিকাঘাত লাগে। ছিনতাইকারীরা সঙ্গে থাকা অর্থ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে তিনজন ঢাকা মেডিকেলে এসেছে। তাদের হাতে ও কাঁধে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত আমিনুলের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানায়, রাজনের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানায় এবং আশরাফুলের বাড়ি বরিশাল জেলায়। তারা বর্তমানে পূর্ব রামপুরা জামতলা এলাকার ভাড়া বাসায় থাকতেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
মিরপুর ১০ মেট্রোরেল এলাকায় উচ্ছেদ, সরানো হলো অবৈধ দোকান
ছবি: ভিওডি বাংলা
তমার চুক্তি বাতিল ঢাকা জেলা পরিষদ নতুন উদ্যোগে সচল হচ্ছে
ছবি: সংগৃহীত
শেরেবাংলা নগরে মেডিকেল শিক্ষার্থীর মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২