• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

নীল দুনিয়ার ‍যুগলের বিষয়ে যা জানাল সিআইডি

নিজস্ব প্রতিবেদক    ২০ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দুজনের একজনও প্রাথমিকের গণ্ডি পার হননি। কিন্তু নীল ছবির দুনিয়ায় নিজেদের পরিচয় দিয়েছেন বাংলাদেশের টপ মডেল হিসেবে। তাদের একেকটি ভিডিও দেখা হয়েছে মিলিয়ন মিলিয়ন। আর সেই ঢিডিও থেকে প্রাপ্ত আয়ে নিজেদের চাকচিক্য বাড়িয়ে এই পথে এনেছেন আরও তরুণ-তরুণীকে। তাদের দিয়ে তৈরি করেছিলেন নীল ছবির দুষ্টচক্র।

সোমবার (২০ অক্টোবর) সিআিইডির হাতে ধরা পড়ে ওই যুগল। এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সিআইডি জানিয়েছে, সাইবার অ্যাক্টের মামলার পাশাপাশি তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও মামলা হবে।

ব্রিফিংয়ে জানানো হয়, ওই যুগল বাংলাদেশে থেকে নীল ছবির কন্টেন্ট তৈরি করে আপলোড করছিল আন্তর্জাতিক বিভিন্ন ডার্ক সাইটে। ২০২৪ থেকে পাবলিশ করে ১১২টিরও বেশি ভিডিও।
পরে গোপান সংবাদের ভিত্তিতে ভোরে বান্দরবান থেকে তাদের গ্রেফতার করে সিআইডি।
 
ব্রিফিংয়ে সিআইডি জানিয়েছে, ওই দুজনই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। এ দুজন অন্ধকার জগতে পা দিয়ে ২০২৪ থেকে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে প্রকাশ করতে থাকেন। এমনকি বাংলাদেশের ধর্মীয়, সামাজিক পরিবেশে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য পর্নোগ্রাফি ভিডিও তৈরিতে কোনো রাখঢাক করেননি তারা। প্রকাশ্যে চেহারা দেখিয়েই তৈরি করেছেন একের পর এক ভিডিও। বিভিন্ন সাইটে নিজেদের পরিচয় দিয়েছেন বাংলাদেশের টপ মডেল ও পর্নস্টার হিসেবে।

নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে যে অর্থ তারা উপার্জন করেছেন, সেগুলো জব্দে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছে সিআইডি। জানান, অন্য যারা এই অন্ধকার জগতে প্রবেশ করেছেন তারাও ছাড় পাবে না সিআইডির হাত থেকে।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার