• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২০ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি-সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি-সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি আছে। ফলে আমাদের পক্ষে নির্বাচন করা কোনো রকমের অসুবিধা হবে না।

তিনি বলেন, এবছর নির্বাচন নিয়ে সংশয় আছে দেখেই পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এছাড়া যারা গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাদের দুরে রাখার চেষ্টা করছি।  

সোমবার (২০ অক্টোবর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টার বলেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি আমাদের ট্রেনিং, সেটার অগ্রগতি কতটুকু হলো এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের শিডিউলের মধ্যে যেন প্রস্তুতিটা শেষ করতে পারি।

বডি ক্যামেরা কেনার কি অবস্থা জানতে চাইলে উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা এমন না যে বাজারে গেলাম কিনে নিয়ে আসলাম। এর জন্য যে প্রসিডিউর আছে সেই অনুযায়ী কিনা হবে। আমি এখন পর্যন্ত দাম জানি না। আপনেরা জানেন কীভাবে। তবে ৪০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। এরপর আর নেগোসিয়েশন হবে তখন দাম নির্ধারণ হবে। এটা নিয়ে দামা দামি হবে তারপর একটা মূল্যে আনা হবে।

নির্বাচনের আর মাত্র চার মাস বাকি এ সময়ের মধ্যে পুলিশ প্রশিক্ষণ নিয়ে দায়িত্ব পালন করতে পারবে বলে আপনি মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশের মহাপরিদর্শক সম্প্রতি একটা সাক্ষাৎকারে তার সক্ষমতার কথা বলেছেন, উনি পারবে সেটা বলেছেন। আমাদের পক্ষে নির্বাচন করা কোনো ধরনের সমস্যা হবে না।

নির্বাচন নিয়ে কোনো কোনো জায়গায় সংশয় বা চ্যালেঞ্জ আছে বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ট্রেনিং সিস্টেম, এর আগে কোনো নির্বাচনে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। এবছর সংশয় আছে দেখেই পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এছাড়া যারা গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করেছে তাদের দুরে রাখার চেষ্টা করছি।

সম্প্রতি আইজিপি বলেছেন, সঠিক সময়ে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়তে পারে?  সেক্ষেত্রে আপনি কি ঝুঁকি দেখছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইজিপি যদি বলে থাকেন আমি সেটা সার্পোট করবো। আর বাংলাদেশে ঝুঁকির কোনো অভাব আছে। বহু ধরনের ঝুঁকি থাকতে পারে। কোনটা বলবো।

আগুনের ঘটনা নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আগুনের বিষয়ে গতকাল একটা বৈঠক হয়েছে। সেখানে আমি ছিলাম না। তবে সেখানে অনেকগুলো কমিটি করে দেওয়া হয়েছে। কি কারণে দুর্ঘটনা হলো সেটা তারা তদন্ত করবে। তারপর আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। তদন্তের আগে আমি বলতে পারবো না।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে
ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন ও প্রকৃতি চলবে একসঙ্গে: পরিবেশমন্ত্রী
ফাইল ছবি
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি