• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ইউএস-বাংলার বহরে তৃতীয় এয়ারবাস, এয়ারক্রাফট এখন ২৫

নিজস্ব প্রতিবেদক    ২১ অক্টোবর ২০২৫, ১০:৪১ এ.এম.
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার তৃতীয় এয়ারবাস এ-৩৩০-৩০০ অবতরণ করছে-ছবি সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হয়েছে তৃতীয় বৃহদাকার এয়ারবাস এ-৩৩০-৩০০। স্পেনের ট্যুরেল থেকে বিমানটি মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

৪৩৬ আসন বিশিষ্ট নতুন এয়ারবাসটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই বিমান যুক্ত হওয়ার মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মোট এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়িয়েছে ২৫-এ।

বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে রয়েছে তিনটি এয়ারবাস এ-৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দশটি এটিআর ৭২-৬০০ বিমান। বহরের আকারে ইউএস-বাংলা এখন দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স হিসেবে অবস্থান করছে।

নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ইউএস-বাংলা বর্তমানে দেশের সব অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজুতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী