• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের বিরুদ্ধে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

   ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পি.এম.
সংগৃহিত ছবি

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২৯ ডিসেম্বর) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে জবাব দিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট রয়েছে। বাংলাদেশ জ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অনেক দূর এগিয়েছে। আমরা এটিকে বিশ্বমানের করতে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, সবার সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। তরুণদের মেধার সঠিক ব্যবহার ও যুগোপযোগী প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। জ্ঞান ও মেধায় বিশ্বের সঙ্গে তাল মেলাতে যা যা করার দরকার, তার সবকিছু করবে এই সরকার।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী