• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ধর্ষণের অভিযোগে সাময়িক বহিষ্কার বুয়েট শিক্ষার্থী শান্ত

ক্যাম্পাস প্রতিনিধি    ২২ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এ.এম.
বুয়েট শিক্ষার্থী শান্ত রায়। ছবি: সংগৃহীত

যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ছাত্রকল্যাণ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রাত ১১টার দিকে আহসানুল্লাহ হলে শিক্ষার্থীরা শান্ত রায়ের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে নামেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শান্ত রায় সামাজিক যোগাযোগমাধ্যম রেডডিটে মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং এক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। পরে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক এ কে এম মাসুদ জানান, বুধবার (২২ অক্টোবর) উপাচার্যের সঙ্গে বৈঠকে অভিযুক্ত শিক্ষার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য