• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

বেরিবাইদ ইউনিয়নে যুবসমাজের উদ্যোগে রাস্তা সংস্কার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২২ অক্টোবর ২০২৫, ১২:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাঙ্গালিয়া উত্তর পাড়া গ্রামের প্রধান সড়কে সম্পন্ন হয়েছে সংস্কার কাজ।

দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এতে স্থানীয়দের পাশাপাশি শিক্ষার্থী ও কৃষকরা পড়েছিলেন চরম ভোগান্তিতে। অবশেষে এলাকার তরুণ সমাজ নিজস্ব উদ্যোগে অর্থ ও শ্রম দিয়ে রাস্তাটির সংস্কার কাজ শুরু করে এবং সফলভাবে তা সম্পন্ন করেন।

স্থানীয়রা জানান, জলছত্র পঁচিশ মাইল বাজার থেকে জাঙ্গালিয়া উত্তর পাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই রাস্তা সংস্কারের পুরো রাস্তাটি সেচ্চা শ্রম দিয়ে স্থানীয় যুবক ও এলাকাবাসীরা । রাস্তার গর্ত ভরাট, রাস্তার দু'পাশে জঙ্গল পরিষ্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ নানা কাজ তারা নিজেরাই সম্পন্ন করেন।

যুবকদের সাথে সংস্কার কাজে অংশ নিয়ে সার্বিক সহযোগিতা করেন বেরিবাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক সরকার, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আমিনুল ইসলাম, লাখু হাসান, রুবেল মাহমুদ, হাসমত আলী, আশরাফ উদ্দিন, সাংবাদিক মোঃ লিটন সরকার, ফেরদৌস আলী, ছাত্রদল নেতা মনিরুল ইসলাম'সহ স্থানীয় এলাকাবাসী। 

এ বিষয়ে ফারুক সরকার বলেন, “এটা কোনো রাজনৈতিক কাজ নয়। এটা আমাদের এলাকার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে করা। মানুষের চলাচলের সুবিধার জন্যই গ্রামের যুবকেরা সবাই মিলে এই উদ্যোগ নিয়েছি।

যুবদল নেতা আমিনুল ইসলাম বলেন, এই মানবিক ও ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি বলেন, যুবসমাজের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে এলাকার উন্নয়নে একতা ও সহযোগিতার মানসিকতা তৈরি হবে।

গ্রামবাসীর আশা, এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্য এলাকাতেও তরুণরা স্বপ্রণোদিত হয়ে উন্নয়নমূলক কাজে এগিয়ে আসবেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজনীতি জনগণের ভাগ্য বদলের মাধ্যম: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে
ছবি: ভিওডি বাংলা
জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত