• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তত্ত্বাবধায়ক সরকার নয়

নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের দাবি করেছে বিএনপি : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পি.এম.
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ।ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তবে অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, সেই দাবি করেছে। এ ছাড়া, সরকারের মধ্যে যদি কোনো দলীয় ব্যক্তি থেকে থাকে, তবে তাদেরও অপসারণের দাবি জানিয়েছে বিএনপি।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা ইস্যুতে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে।  আগামী নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনের বিভিন্ন দিক এখন থেকে প্রধান উপদেষ্টা নিজেই ঘনিষ্ঠভাবে মনিটরিং করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য থাকায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়নের দিকে গেলে এই সংশয় কেটে যাবে।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সেনাপ্রধানসহ সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদের সাবজেলে রাখার বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণরূপে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নেই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল