• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

গৌরীপুরে প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধান

   ২২ অক্টোবর ২০২৫, ০৫:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরের সোলার সিস্টেম স্থাপন সংক্রান্ত ২৯০টি প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপি ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আঞ্চলিক কার্যালয়ের একটি টিম অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে।

দুদকের অনুসন্ধান দল প্রকল্পের নথি, বাস্তবায়ন অগ্রগতি ও মাঠপর্যায়ের বাস্তব চিত্র পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ করেন। প্রাথমিকভাবে কিছু অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পাওয়া গেছে বলে জানা যায়।

বিকেলে অনুসন্ধান শেষে দুদক কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমের সঙ্গে ব্রিফিং করেন। তাঁরা জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং যাচাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুদক কর্মকর্তা বলেন, “সরকারের উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, স্থানীয়ভাবে অভিযোগ উঠেছিল যে, সোলার সিস্টেম প্রকল্পের বাস্তবায়নে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার ও প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে
ছবি: ভিওডি বাংলা
জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত
ছবি: সংগৃহীত
ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২