• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী

নেত্রকোণা প্রতিনিধি    ২২ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জাতীয় নিরাপদ সড়ক দিবস'-২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ অক্টোবর ) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেত্রকোনা এই কর্মসূচি'র আয়োজন করে। 

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। 

'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি' এই প্রতিপাদ্য নিয়ে সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

সভার প্রারম্ভে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা মূলক তথ্য চিত্র উপস্থাপন করেন বিআরটিএ নেত্রকোনা সার্কেল এর ইন্সপেক্টর রুহুল আমিন।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল্ নূর সালেহীন, নেত্রকোনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন এর সহ সভাপতি বজলুর রহমান, এনটিভির প্রতিনিধি ভজন দাস, নেত্রকোনা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহ সভাপতি ডাঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক আলী উছমান প্রমূখ। 

সভায় বক্তারা দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে আরো সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করেন। 

 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে
ছবি: ভিওডি বাংলা
জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত
ছবি: সংগৃহীত
ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২