• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

মগবাজারে দরজা ভেঙে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ২৩ অক্টোবর ২০২৫, ০২:২৪ পি.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার রাজধানীর রমনার বড় মগবাজার এলাকার নিজ বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। 

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শাহনেওয়াজ জামাল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, নিজ রুমে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হকসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আজিজুল হক জানান, পারিবারিক কলহ থেকে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

তার কিছুটা মানসিক সমস্যাও ছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তমার চুক্তি বাতিল ঢাকা জেলা পরিষদ নতুন উদ্যোগে সচল হচ্ছে
ছবি: সংগৃহীত
শেরেবাংলা নগরে মেডিকেল শিক্ষার্থীর মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৫