• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল

নিজস্ব প্রতিবেদক    ২৩ অক্টোবর ২০২৫, ১০:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ডিএমপির উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত-২ আদেশে এ তথ্য জানানো হয়েছে।

পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এলএলএমকে ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএমকে উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে উপপুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে আরেক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেনকে ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম উদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) হিসেবে পদায়ন করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী