• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক:

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে হাইকমিশনারের প্রথম সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ১২:২৪ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎকালীন দৃশ্য-ছবি সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকালে দুই পক্ষ সাম্প্রতিক দ্বিপাক্ষিক যোগাযোগ ও মন্ত্রী পর্যায়ের সফরের প্রশংসা করেন।

সাক্ষাৎকালে বিশেষভাবে উল্লেখ করা হয় আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এবং গত এপ্রিলে রাজধানীতে সফলভাবে অনুষ্ঠিত ষষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শ সভা। এছাড়া দীর্ঘ বিরতির পর আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠককেও উভয় পক্ষ স্বাগত জানান।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সম্প্রতি ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বিমান যোগাযোগ পুনরায় চালু করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অগ্রগতি হয়েছে। এ সময় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও একাধিক খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে পাকিস্তানি হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা।

সূত্র: বাসস

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা