• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সেন্টমার্টিন দখলকারীদের বিরুদ্ধে রিজওয়ানা হাসানের বার্তা

নিজস্ব প্রতিবেদক    ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পি.এম.
পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি-সংগৃহীত

বাংলাদেশ সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি। পলিথিনের বিরুদ্ধেও নিয়মিত অভিযান চলছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

 ‘নদী ও পরিবেশকর্মীদের মিলনমেলা’ নামের একটি আয়োজনে অংশ নিয়ে তিনি ওই নদী ও আশপাশের ধাঁধার চর পরিদর্শন করেন।
 
নদী দূষণ বিষয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘এখন তো সুপার মার্কেটে আপনি আর পলিথিন পাবেন না। একজন একজন করে নদী দূষণকারী ধরবেন, নাকি যারা নদী দূষণ করে, তাদের সেন্ট্রাল ইটিপির আওতায় আনবেন, নাকি তাদের কয়েকজনকে বন্ধ করে দেবেন। এই সবকটা অপশন নিয়েই কাজ করতে হবে। চারজন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকু করা যায়, ততটুকু করে যাচ্ছি।’
 
নদী দূষণ নিয়ন্ত্রণে বিশ্ব ব্যাংকের সহায়তায় নেয়া একটি প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা শহরের চারটি নদী নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে কথা বলে যে প্রকল্পটি চূড়ান্ত করেছি, আশা করি তা ডিসেম্বরে পাস হয়ে যাবে। এই প্রকল্পে ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টের জন্য আলাদা বাজেট রাখা হয়েছে; জনবল ও যন্ত্রপাতির ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তারা নজরদারি বাড়াতে পারে।’
 
পরিবেশ দূষণ রোধে সবার সম্মিলিত দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নজরদারির পাশাপাশি শিল্প মালিকদেরও দায়িত্ব নিতে হবে। কেবল শিল্প দূষণ বললে হবে না। আমরা এখনো পয়োবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারিনি। এসব ব্যবস্থাপনা একসঙ্গে কাজ করলে তবেই নদীগুলোকে বাঁচানো সম্ভব।’
 
পরিবেশ সুরক্ষায় পরিবেশবাদীদের সঙ্গে পারস্পরিক সম্পর্কের বিষয়ে তিনি আরও বলেন, ‘পরিবেশবাদীরা যেসব কাজ করছে, তারা আমাকে সাহায্য করছে। আমিও আমার বর্তমান দায়িত্ব থেকে তাদের যেভাবে পারি সাহায্য করে যাব। আমরা একজন আরেকজনের সহায়ক শক্তি হিসেবে কাজ করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান, ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম; পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার; পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম; বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের পরিচালক একেএম আরিফ উদ্দিন; বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা