• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদারীপুরে জেলা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বর্নাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) মাদারীপুর লেকপাড় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক - বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
 
মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহানদার আলী জাহান, যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ, সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন খান মফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক রাশেদুজ্জামান খান , কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক লালচান, বিএনপি নেতা আসাদুজ্জামান খান কিচলু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক চৌধুরী মামুন, যুগ্মআহবায়ক মোঃ শাহিন মৃধা, ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির প্রমুখ। 

উক্ত আলোচনা সভা ও বর্নাঢ্য র‍্যালীতে মাদারীপুর জেলাধীন সকল উপজেলা ও পৌরসভা যুবদলের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
আরিফ শেখ
হত্যা মামলার আসামিকেই কুপিয়ে হত্যা
সরকারি উপবৃত্তির তালিকা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি
সরকারি উপবৃত্তির তালিকা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি