• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাইয়ের আগের দৃশ্যই এখনো দেখছি: সারজিস আলম পণ্য খালাসে দেরি, এলসিএল কার্গোতে চার গুণ জরিমানা থানা থেকে পালানোর ৪৮ ঘণ্টার মধ্যেই নারী আসামি গ্রেপ্তার কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর স্বজনপ্রীতি নয়, যোগ্যদের মূল্যায়নের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর উপকেন্দ্রে অগ্নিকাণ্ড, রাজধানীর কয়েক এলাকায় বিদ্যুৎ নেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলসহ অন্য দলগুলো কে কত টাকা পাবে? মাত্র ১৯ দিনে শাহজালাল মাজারের দানবাক্সে ৪৭ লাখ টাকা হত্যাকাণ্ডের বিচার না হলে দায়িত্ব ছাড়ুন: বিরোধীদলীয় নেতা ফিফার রেকর্ড পুরস্কার, বিশ্বচ্যাম্পিয়নের ঝুলিতে ৬২২ কোটি

উপকেন্দ্রে অগ্নিকাণ্ড, রাজধানীর কয়েক এলাকায় বিদ্যুৎ নেই

   ১১ জুলাই ২০২৬, ০৭:৩৫ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

এফডিসি মোড় এলাকার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর রাজধানীর একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছে ডিপিডিসি।

শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়সংলগ্ন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিপিডিসি সূত্র জানায়, অগ্নিকাণ্ডের কারণে দুপুর থেকে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার, ইস্কাটন এবং আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

তবে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কিছু এলাকায় ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে ডিপিডিসি।

ডিপিডিসির এক পরিচালক জানান, ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে শনিবার রাত ১০টার মধ্যে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানালেন ডিএসসিসি প্রশাসক
ফাইল ছবি
আগামী ১০০ বছরেও আর গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
যাত্রাবাড়ী ও উত্তরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭
যাত্রাবাড়ী ও উত্তরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭