• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাইয়ের আগের দৃশ্যই এখনো দেখছি: সারজিস আলম পণ্য খালাসে দেরি, এলসিএল কার্গোতে চার গুণ জরিমানা থানা থেকে পালানোর ৪৮ ঘণ্টার মধ্যেই নারী আসামি গ্রেপ্তার কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর স্বজনপ্রীতি নয়, যোগ্যদের মূল্যায়নের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর উপকেন্দ্রে অগ্নিকাণ্ড, রাজধানীর কয়েক এলাকায় বিদ্যুৎ নেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলসহ অন্য দলগুলো কে কত টাকা পাবে? মাত্র ১৯ দিনে শাহজালাল মাজারের দানবাক্সে ৪৭ লাখ টাকা হত্যাকাণ্ডের বিচার না হলে দায়িত্ব ছাড়ুন: বিরোধীদলীয় নেতা ফিফার রেকর্ড পুরস্কার, বিশ্বচ্যাম্পিয়নের ঝুলিতে ৬২২ কোটি

মাত্র ১৯ দিনে শাহজালাল মাজারের দানবাক্সে ৪৭ লাখ টাকা

সিলেট প্রতিনিধি    ১১ জুলাই ২০২৬, ০৭:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাত্র ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়েছে। এ দফায় দানবাক্স থেকে পাওয়া গেছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এর আগে বেলা সাড়ে ১১টায় মাজার প্রাঙ্গণে দানের অর্থ গণনার কার্যক্রম শুরু হয়।

মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই অর্থ গণনা করা হয়। প্রায় ৭০০ বছরের ইতিহাসে এত অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনা করা হলো।

প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দানের অর্থ গণনা করা হয়েছে। গণনা শেষে প্রাপ্ত অর্থ নির্ধারিত সোনালী ব্যাংকের হিসাবে জমা রাখা হবে।

এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স ও দানের ডেগে জমা হওয়া অর্থ গণনা করা হয়েছিল। সেদিন মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পরে সেই অর্থ সোনালী ব্যাংকের নতুন খোলা একটি হিসাবে জমা রাখা হয়।

মাজারের আয় ও ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত জুন মাসে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে পুরোনো তিনটি ঐতিহাসিক দানের ডেগ এবং একটি দানবাক্স সিলগালা করা হয়েছে।

এ ছাড়া আর্থিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি মাজারের আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরিফ শেখ
হত্যা মামলার আসামিকেই কুপিয়ে হত্যা
সরকারি উপবৃত্তির তালিকা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি
সরকারি উপবৃত্তির তালিকা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি
ছবি: ভিওডি বাংলা
স্বজনপ্রীতি নয়, যোগ্যদের মূল্যায়নের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর