• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঘাট মানুষের সম্পদ, দখল হতে দেওয়া চলবে না: সাখাওয়াত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ পি.এম.
নোয়াখালীর হাতিয়ায় নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাটে শিগগিরই রুটে ফেরি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি চান, নিজে থাকাকালীনই ওই ফেরি উদ্বোধন করতে পারবেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালীর হাতিয়ায় নলচিরা ঘাট পরিদর্শন করে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন,‘এর আগে এখানে আসতে দেওয়া হয়নি; আমরা কাজ করতে পারিনি। স্থানীয় কিছু নেতা ঘাট দখল করে রাখায় সমস্যা হয়েছে। কেন একটা নদীকে বন্দরের মানে আনতে এত বছর লেগে গেল—যদি বন্দর ঘোষিত হতো আমরা উন্নয়নের কাজ শুরু করতাম। এখন আবার অন্তর্বর্তীভাবে প্রথম থেকেই কাজ শুরু করতে হচ্ছে।’

তিনি স্থানীয় জনগণকে সতর্ক করে বলেন, ‘আপনারা নেতা সিলেক্ট করবেন, তারপর তিনি ঘাট দখল করে নিবেন—এভাবে চলতে দেবেন না। ঘাট মানুষের ও সরকারের সম্পদ—এ কথা সবাইকে রক্ষায় ভূমিকা রাখতে হবে। গত ১৬–১৭ বছরের পুনরাবৃত্তি যেন আর না ঘটে, তা সকলকে প্রতিহত করতে হবে।’

এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনসহ স্থানীয় শিক্ষক ও রাজনৈতিক নেতারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী