• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

২৪ ঘণ্টায় ভরিপ্রতি কমলো সাড়ে ১০ হাজার টাকা!

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ অক্টোবর ২০২৫, ১০:২২ পি.এম.
জুয়েলারি। সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে সাড়ে ১০ হাজার টাকারও বেশি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় পর্যায়ে তেজাবি (পাকা) স্বর্ণের দামের পতনের কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আগামী বুধবার (২৯ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১০ হাজার ৪৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়।

বাজুসের ব্যাখ্যায় বলা হয়, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন, দেশীয় বাজারে চাহিদা হ্রাস এবং বিনিয়োগের ধারা পরিবর্তনের প্রভাবে টানা দুই দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় আনা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি