• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

   ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পি.এম.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা শুরু করেন নেতাকর্মীরা। ভোর থেকেই শহীদ মিনারে ভিড় বাড়তে থাকে। বিভিন্ন জেলা থেকে আগত বাসগুলো রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করে মিছিল সমেত শহীদ মিনারে এসে জড়ো হচ্ছে। আয়োজন সফল করতে শহীদ মিনার এলাকার প্রস্তুতিও এরই মধ্যেই শেষ হয়েছে।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা জানান, এ সমাবেশ থেকে ঘোষণাপত্র পড়ার কথা থাকলেও সেটি রাষ্ট্রীয়ভাবে করার কথা জানানোয় সাধুবাদ জানিয়ে আজকেই পাঠ না করার কথা জানিয়েছে সংগঠনটি।

এরপর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির ঘোষণ দেন। সমাবেশ থেকে ঘোষণাপত্রের পক্ষে দেশের ছাত্রসমাজের সর্বোচ্চ ঐকমত্যের ব্যাপারে ঘোষণা দেওয়ার কথাও জানান তারা।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী