• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সিলেট বিমানবন্দরে লন্ডনগামী ফ্লাইট বোর্ডিং ব্রিজের সঙ্গে ঘর্ষিত

সিলেট প্রতিনিধি    ২৯ অক্টোবর ২০২৫, ০১:৪০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বিমানের ইঞ্জিন ও বোর্ডিং ব্রিজের সঙ্গে ঘর্ষণের কারণে ফ্লাইটটি চার ঘণ্টা বিলম্বিত হয়েছে। বিমানে ২৬২ জন যাত্রী ছিলেন এবং দুপুর আড়াইটায় বিকল্প বিমান দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইতোমধ্যেই ৪ ঘণ্টা বিলম্ব হলেও ফ্লাইটটি এখনও ছেড়ে যায়নি। 

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বিমানটি যথারীতি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সব প্রস্তুতি শেষ করে বিমানটি থেকে বোর্ডিং ব্রিজ সরে আসার সময় ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ঘষা লাগে। যেহেতু দূরের জার্নি, তাই বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তিনি আরও বলেন, এ অবস্থায় দুপুর আড়াইটায় বিকল্প বিমান দিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো হবে। বিমানে সবমিলিয়ে ২৬২ জন যাত্রী আছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা