• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সরকার: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৯ অক্টোবর ২০২৫, ০৭:১০ পি.এম.
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সরকার।

বুধবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণার্থীদের সনদ ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের দুস্থ, এতিম ও অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিদের জন্য নানাধরণের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ অধিদপ্তর বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং  প্রতিবন্ধীদের জন্য ভাতা প্রদান করে থাকে। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ক্যাপিটেশন গ্রান্ট, শিক্ষা উপবৃত্তিসহ হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিশেষ ভাতা দিয়ে থাকে এই অধিদপ্তর। 

এছাড়া, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রম, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তা, ভিক্ষাবৃত্তি নিরসনসহ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকারের এই দপ্তর।

ধর্ম উপদেষ্টা  আরো বলেন, সামাজিক সেবার কলেবর বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক মো. ফরিদুল আলম। অন্যান্যের মধ্যে বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বক্তৃতা করেন।
 
পরে উপদেষ্টা ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য চট্টগ্রাম জেলার নিবন্ধিত ১৮১ সংস্থার প্রতিনিধির হাতে অনুদান সহায়তা হিসেবে মোট ৬৬ লাখ ৬০ হাজার টাকার এবং ৪১ জন দুস্থ ও দরিদ্র ব্যক্তির হাতে চার লক্ষ ১০ হাজার টাকার চেক তুলে দেন। এছাড়া, ১০২ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ ৪৫ লাখ টাকা  ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী