• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় হবে না পদায়ন

নিজস্ব প্রতিবেদক    ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২০ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

নির্বাচনকালে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ এলাকা বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং দেয়া হবে না।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

দুপুরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নির্বাচনী প্রস্তুতি বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে হওয়া ব্রিফিংয়ে এ নির্দেশনার তথ্য জানান তিনি।
 
শফিকুল আলম বলেন, কোনো এলাকায় আত্মীয়-স্বজন নির্বাচনে দাঁড়ালে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সেখানে পদায়ন হবে না। আর নির্বাচনকালে নিজ এলাকা বা শ্বশুরবাড়ি এলাকাতেও পোস্টিং দেয়া হবে না।
 
বিগত তিনটি নির্বাচনে ডিসি, এডিসি ও নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারের নির্বাচনে যুক্ত না রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব।
 
তিনি বলেন, যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন, পোলিং অফিসার হোন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে, তাদেরকে নির্বাচনে যুক্ত করা যাবে না।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত