• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাহজালালে অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার খাতে ৩৫ কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ০১:২০ পি.এম.
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে পুড়ে যাওয়া প্রযুক্তিপণ্যের ক্ষয়ক্ষতি নিরূপণ করছে বিসিএস-ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের তথ্যপ্রযুক্তি ও হার্ডওয়্যার খাতে বিপুল ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা হলেও প্রকৃত ক্ষতি আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর আমদানিকৃত বিপুল পরিমাণ প্রযুক্তিপণ্য পুড়ে গেছে। এতে দেশের প্রযুক্তি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লেগেছে।

গত ১৮ অক্টোবরের দুর্ঘটনার পর বিসিএস জরুরি ভিত্তিতে সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষতির বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠায় এবং অনলাইনে তথ্য প্রদানের জন্য ফরম সরবরাহ করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, ডাটাটেক কম্পিউটার, নিউটেক টেকনোলজি, দিহান এন্টারপ্রাইজ ও রিভ সিস্টেম।

বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডে সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতি ৩৫ কোটি টাকা হলেও প্রকৃত পরিমাণ আরও বেশি হতে পারে। এই দুর্ঘটনা শুধু সদস্যদের ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো আইসিটি খাতের জন্য বড় ধাক্কা।

আন্তর্জাতিক বাজার থেকে আমদানিকৃত পণ্য দেশে পৌঁছানোর পর পুড়ে যাওয়ায় অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল