• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৩ মাসে ১০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল

নিজস্ব প্রতিবেদক    ৩১ অক্টোবর ২০২৫, ১০:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত

আয়কর রিটার্ন চলতি ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত ১০ লক্ষাধিক ব্যক্তি করদাতা সফলভাবে অনলাইনে দাখিল করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই পরিসংখ্যানকে কর প্রশাসনের ডিজিটাল রূপান্তরের ধারায় একটি বড় অর্জন হিসেবে দেখছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd
 ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। এরপর থেকেই করদাতারা স্বাচ্ছন্দ্যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছেন।

এ বছর এনবিআর এক বিশেষ আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক, মৃত করদাতার আইনগত প্রতিনিধি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা ব্যতীত সকল ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে অব্যাহতি প্রাপ্ত করদাতারাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

যদি নিবন্ধন সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয়, তবে করদাতারা আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। যৌক্তিক কারণ বিবেচনায় অনুমোদন সাপেক্ষে তারা পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

বিদেশে অবস্থানরত করদাতারাও সহজেই ই-রিটার্ন দাখিল করতে পারছেন। পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে [email protected]
 
ঠিকানায় আবেদন করলে ই-মেইলের মাধ্যমে OTP ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। ই-রিটার্ন সিস্টেমে কোনো কাগজপত্র আপলোডের প্রয়োজন নেই-আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য প্রদান করলেই তাৎক্ষণিকভাবে স্বীকৃতিপত্র (Acknowledgement Slip) ও আয়কর সনদ পাওয়া যাচ্ছে।

করদাতাদের সুবিধার্থে এনবিআর অনলাইন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে, যেখানে করদাতা ছাড়াও আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড সেক্রেটারিজরা অংশ নিচ্ছেন।

এছাড়া ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যার দ্রুত সমাধানে এনবিআর কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) চালু করেছে। পাশাপাশি www.etaxnbr.gov.bd
 ওয়েবসাইটের eTax Service অপশন ও দেশের প্রতিটি কর অঞ্চলে স্থাপিত হেল্প ডেস্ক থেকেও সরাসরি সেবা নেওয়া যাচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড সব করদাতাকে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে দাখিল করার আহ্বান জানিয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা