• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই : প্রেস সচিব

নোয়াখালী প্রতিনিধি    ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২২ পি.এম.
নোয়াখালীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, ১৫ ফেব্রুয়ারির আগে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনও শক্তিই তা পেছাতে পারবে না।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছে। আমরা এসবকে হুমকি হিসেবে দেখছি না। যেটা দেশের জন্য সবচেয়ে ভালো, সেটাই প্রধান উপদেষ্টা করবেন।’

তিনি আরও বলেন, ‌‘আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবেন।’

২৪-এর গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার প্রশংসা করে শফিকুল আলম বলেন, ‘স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে রাজপথে ছিল। এখন আর নারীরা পিছিয়ে নেই—সব ক্ষেত্রেই তারা নেতৃত্ব দিচ্ছে।’

উল্লেখ্য, তরুণদের জ্ঞান ও মেধার বিকাশে উৎসাহিত করতে নোবিপ্রবিতে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’ আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত প্রশাসক ইসমাঈল হোসেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত