• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি : সিইসি

   ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পি.এম.
সংগৃহিত ছবি

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছে জাতীয় সংসদ নির্বাচন। তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি। তাই স্থানীয় সরকার নির্বাচন নয় বরং জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি।

বুধবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এখনো নির্বাচনের সময় নির্ধারণ করা হয়নি। তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে জানানো সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে, নির্বাচন কবে হবে। আমরা নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জন্য কাজ করছি।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে এ নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

কুমিল্লা অঞ্চলের (কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা) নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রকল্প পরিচালক (ডেটাবেজ) মেজর মো. মামুনুর রশিদসহ কুমিল্লা অঞ্চলের কর্মরত জেলা ও উপজেলার নির্বাচন কর্মকর্তারা।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী