• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন: ইসি

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পি.এম.
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।

শনিবার (১ নভেম্বর) পটুয়াখালীর কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়— সেই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
 
তিনি বলেন, ‘এবার রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার (আরপিও)’-এ সংশোধন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। এমনকি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারাও প্রয়োজন মনে করলে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নিতে পারবেন।
 
মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করুন। কমিশন ও প্রশাসন আপনাদের পাশে আছে।’
 
কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং ইসি সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।
 
কর্মশালায় পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দফতরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা