• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা বিকেলে

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ রোববার (২ নভেম্বর)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকেল ৩টায় নভেম্বর মাসের জন্য নতুন দাম ঘোষণা করবে। একই সঙ্গে নির্ধারিত হবে অটোগ্যাসের দামও।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর ২০২৫ মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত বিকেল তিনটায় জানানো হবে। পাশাপাশি অটোগ্যাসের নতুন মূল্যও ঘোষণা করা হবে।

এর আগে গত ৭ অক্টোবর এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে অটোগ্যাসের দামও সমন্বয় করে প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা করা হয়েছিল (মূসকসহ)।

প্রসঙ্গত, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফায় কমে এবং ৭ দফায় বেড়েছিল। গত বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বৃদ্ধি পায়; আর এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে কমে। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২ সপ্তাহে সবজির দামে বড় উল্লম্ফন
২ সপ্তাহে সবজির দামে বড় উল্লম্ফন
রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকটে বেড়েছে মুরগির দাম
রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকটে বেড়েছে মুরগির দাম
রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর
হাইকোর্ট: রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর