• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা আজ

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ১০:২৫ এ.এম.
ঈদের ছুটির মধ্যেও বন্দর ও শিল্পাঞ্চলে সীমিত পরিসরে চালু থাকছে ব্যাংকিং সেবা-ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংক মঙ্গলবার  (১৭ মার্চ) খোলা থাকবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হয়েছে। সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরসংলগ্ন এলাকাগুলোতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যাতে আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।

এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট। পরে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়, ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোর ব্যাংক শাখা, উপশাখা ও বুথ খোলা রাখতে হবে।

তবে এসব ব্যাংকের লেনদেনের সময়সূচি নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায়। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট গ্রাহকরা আজ থেকেই সীমিত আকারে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

এদিকে দেশের শিল্পাঞ্চলভিত্তিক বিশেষ শাখাগুলোও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) এসব শাখা খোলা থাকবে। ওই দুই দিনে ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এছাড়া দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

এই সুবিধার আওতায় দেশের প্রধান পোশাকশিল্পঘন এলাকা-সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। এসব অঞ্চলে রপ্তানিমুখী শিল্পকারখানার কার্যক্রম অব্যাহত রাখতে ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে।

এছাড়া ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহক লেনদেনের সময়সূচি ব্যাংকগুলো পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করতে পারবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হলে ওই দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি