• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিমানযাত্রীর পাকস্থলীতে পাওয়া গেছে ৬৩৭৮ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পি.এম.
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় ওই বিমানযাত্রীকে। ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. পান্নু হাওলাদার (৩০) নামে এক যাত্রীর পাকস্থলী থেকে ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১ নভেম্বর) রাতে অভ্যন্তরীণ টার্মিনালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী গেটের সামনের রাস্তা থেকে তাকে আটক করে এপিবিএন সদস্যরা।

আটক পান্নু হাওলাদার বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা।

এপিবিএনের কর্মকর্তারা জানান, পান্নু হাওলাদার পাকস্থলীর ভেতরে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট বহন করছিলেন। সন্দেহের ভিত্তিতে আটক করে জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে অসংখ্য ডিম্বাকৃতি বস্তু শনাক্ত হয়।

এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে তার শরীর থেকে ১৩৬টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে কসটেপ মোড়ানো ইয়াবা ছিল, যা খুলে গণনা করে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পাকস্থলীতে এত বিপুল পরিমাণ ইয়াবা বহন সত্যিই বিস্ময়কর একটি ঘটনা।”

বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, পান্নু হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা