• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১২ কেজি এলপিজির নতুন দাম ১২১৫

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে নতুন দাম ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করেছে। নতুন এ দাম আজ রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা বিকালে

এর আগে অক্টোবরে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা করা হয়েছিল। এবার দাম আরও ২৬ টাকা হ্রাস পেয়ে দাঁড়ালো ১ হাজার ২১৫ টাকায়।

একই সঙ্গে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানায়, শুধু ১২ কেজি নয়-৫ কেজি, সাড়ে ১২ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে কমানো হয়েছে। তবে কোম্পানিগুলোর সরবরাহকৃত সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন