• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জামায়াত মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করে না: নুরুল কবির

নিজস্ব প্রতিবেদক    ৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পি.এম.
সাংবাদিক নুরুল কবির। ছবি-সংগৃহীত

রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জামায়াতে ইসলামী মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির।

তিনি বলেন, ‘জুলাই সনদে কী আছে তা সাধারণ মানুষকে বুঝিয়ে বললে তারা নিশ্চয়ই বুঝবে। অনেকে হয়তো পড়তে জানে না, কিন্তু সাধারণ মানুষ বোঝে না এমনটা আমি মনে করি না। ১০০ শতাংশ মানুষকেই যদি বোঝানো যায়, তারা বুঝবে।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে নুরুল কবির এসব কথা বলেন।

নুরুল কবির বলেন, ‘রাষ্ট্রের কর্তব্য হচ্ছে গণভোটে পাঠানোর আগে জনগণকে বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো। তিন মাস, চার মাস যত সময়ই লাগুক না কেন, প্রতিটি ধারা কেন পরিবর্তন করা হলো, আগেরটা কেন খারাপ ছিল, নতুনটা কেন ভালো তা পরিষ্কারভাবে জনগণকে জানাতে হবে। আমি মনে করি না যে মানুষকে জানালে তারা বুঝবে না।

আর সেটা জানিয়ে যদি গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে সেটি হবে একটি সহীহ বা যথাযথ প্রক্রিয়া। কিন্তু তা না করলে, জনগণের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেটি আরেক ধরনের প্রতারণা হবে।’

তিনি বলেন, যে রাজনৈতিক দলগুলো কেবল রেটরিক আকারে ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে নিজেদের আকাঙ্ক্ষা অনুযায়ী অনুমোদন নিতে চায় তারা গণতান্ত্রিক নয়, সহজাতভাবেও নয়। আমি জানি, তাদের জন্য এসব বিষয় মাথাব্যথার নয়। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

নুরুল কবির বলেন, এনসিপির যে তরুণরা এখন পর্যন্ত কোনো পার্টি ম্যানিফেস্টো ঘোষণা করেনি, তারা ডানপন্থী, বামপন্থী না মধ্যপন্থী তা স্পষ্ট নয়। তবু তারা যেহেতু গণতন্ত্রের কথা বলে, আমরা তাদের ‘বেনিফিট অব ডাউট’ দিতে পারি। তবে তাদের ভাবা উচিত মানুষকে অন্ধকারে রেখে, বোঝানো ছাড়াই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণে বুদ্ধিবৃত্তিক বা রাজনৈতিক সততা থাকে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা