• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সেবা কার্যক্রম বন্ধের কর্মসূচি থেকে সরে এলো পরিচ্ছন্নতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক    ৫ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এ.এম.
নগরভবনের সামনে অবস্থান কর্মসূচির প্রস্তুতিতে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা-ছবি সংগৃহীত

পাঁচ দফা দাবি আদায়ে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। প্রথমে তারা নগরভবনে অবস্থান কর্মসূচি এবং দাবি আদায় না হলে সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

ঘোষণা অনুযায়ী বুধবার (৫ নভেম্বর) সকালে নগরভবন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করার কথা থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা সেখানে হাজির হননি।

পরে আন্দোলনের সমন্বয়ক ও ডিএসসিসির স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ধীরেশ চন্দ্র দাস জানান, “গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) নতুন প্রশাসক যোগদান করেছেন। আমরা দাবিগুলোর চিঠি ইতোমধ্যে ডিএসসিসি প্রশাসনের কাছে জমা দিয়েছি। আশা করছি তারা আমাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেবেন। তাই আপাতত অবস্থান ও সেবা বন্ধ কর্মসূচি স্থগিত রাখছি। তবে দাবি না মানা হলে আমরা আবারও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

এর আগে ধীরেশ চন্দ্র দাস জানান, “আমাদের মূল দাবি-পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুর পর বা অনুপস্থিতিতে সন্তানদের একই পদে নিয়োগের পুরনো আদেশ পুনর্বহাল করতে হবে। এই সুযোগ উত্তর সিটি কর্পোরেশনে এখনও বিদ্যমান, কিন্তু দক্ষিণ সিটিতে তা বাতিল করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সাবেক মেয়র নানা অজুহাতে আমাদের ৩৫০ জন সহকর্মীকে চাকরিচ্যুত করেছেন, আমরা তাদের পুনর্বহাল চাই। বর্তমানে সাড়ে পাঁচ হাজার পরিচ্ছন্নতাকর্মী উৎসব ভাতা হিসেবে মাত্র তিন হাজার টাকা পান, যেখানে উত্তর সিটির কর্মীরা ১০ হাজার টাকা পান। তাই আমরা উৎসব ভাতা ১০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানিয়েছি।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী