• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

পাবনায় দুইদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ৬ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুইদিনের সরকারি সফরে আগামী শনিবার (৮ নভেম্বর) নিজ জেলা পাবনায় যাচ্ছেন।

সোমবার (০৩ নভেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শনিবার সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা হবেন এবং পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে রাষ্ট্রপতি আরিফপুর কবরস্থানে তার মা-বাবার কবর জিয়ারত করবেন।

এরপর সাড়ে ১১টায় পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাবেন। দুপুরের পর আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন। এ ছাড়া সন্ধ্যা ও রাতে সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি এবং রাতে পাবনা সার্কিট হাউসে থাকবেন।

সফরের শেষদিন রোববার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ফিরে যাবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে, পতিত সরকারের সময় রাষ্ট্র্রপতির পাবনা সফর ঘিরে সাজ সাজ রব পড়ে যেতো। ব্যানার, শুভেচ্ছা ফেস্টুন আর তোড়নে ছেয়ে যেতো পুরো এলাকা।

৫ আগস্ট পরবর্তী সময়ে প্রায় দেড় বছর পর নিজ জেলায় যাচ্ছেন রাষ্ট্র্রপতি সাহাবুদ্দিন। কিন্তু এবার তার সফর ঘিরে জেলায় নেই কোনো ধরনের উচ্ছাস। অনেকটা নিরবতা বিরাজ করছে তার সফর ঘিরে। তেই তেমন কোনো আয়োজন।

ভিওডি বাংলা/এম এস রহমান/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী