• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিএডিসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব গঠন

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ১২:৫২ পি.এম.
সভাপতি মো. মাসউদুল করিম রানা-সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া -ছবি সংগৃহীত

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ২০২৫-২০২৭ মেয়াদের কমিটিতে সভাপতি হয়েছেন মো. মাসউদুল করিম রানা এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জুয়েল মিয়া। সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. সাজ্জাদ হোসেন। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউস্থ বিএডিসির সেচ ভবন অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য নির্বাচিতরা হলেন-সহ সভাপতি (ঢাকা অঞ্চল) মর্তুজা সিদ্দিকী, সহ সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) মো. বেলাল হোসেন, সহ সভাপতি (রাজশাহী অঞ্চল) ইমরান, সহসভাপতি (সিলেট অঞ্চল) এস এম রাকিবুল ইসলাম, সহ সভাপতি (খুলনা অঞ্চল) আসিফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল বিন হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত রহমান। মোট ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়।

নির্বাচন শেষে নতুন নেতৃত্বকে শপথবাক্য পাঠ করানো হয়। এর আগে ‘চতুর্থ শিল্প বিপ্লবে স্মার্ট ইরিগেশন বাস্তবায়নে বিএডিসির ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ি সভাপতি মো. নজরুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান (গ্রেড–১) মো. রুহুল আমিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. কবির হোসেন, বিএডিসির সদস্য পরিচালক (সেচ) ও যুগ্ম সচিব মো. ইউসুফ আলী এবং বিএডিসির প্রধান প্রকৌশলী (সেচ) মুহাম্মদ বদিউল আলম সরকার।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী